বাংলাদেশের শ্রম খাত নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করতে রোববার (১২ নভেম্বর) ঢাকায় আসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কীভাবে সম্পন্ন হবে? এর বাইরে বাংলাদেশে মানবাধিকার ও শ্রমমানের অবস্থার খোঁজখবর নিয়েছে প্রতিনিধি দলটি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও শ্রম খাতের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় বিষয়গুলো জানতে চান ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি। এতে নেতৃত্ব দিচ্ছেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠককালে নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুখ্য সচিব শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে তাদের অবহিত করেন।
পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে তিনি জানান, এর জন্য শ্রমিকরা দায়ী নয় এবং এর পিছনে রাজনৈতিক ফায়দা হাসিলের অপতৎপরতা রয়েছে। একটি মহল নির্বাচনের আগে নিরীহ শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।
সরকার মানবাধিকার, শ্রমমান ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বলেও মুখ্যসচিব ইইউ কর্মকর্তাদের জানান।
শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ইইউ কর্মকর্তারা শ্রম পরিস্থিতি, শ্রম আইনের সংশোধন ও মজুরিসংক্রান্ত বিষয়ে জানতে চান।
শ্রমিকনেতারা দলটিকে জানান, সম্প্রতি সরকার শ্রম আইনে যে সংশোধনী এনেছে, তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি। পোশাকশিল্পের জন্য যে মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে, তাও চড়া মূল্যের এই বাজারে যথেষ্ট নয়।
ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলেসহ ইইউ কর্মকর্তারা বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন।
এরপর মঙ্গলবার দলটি মেট্রোরেলে ভ্রমণ করেন। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ার দারুণ অনুভূতি ও রোমাঞ্চকর ভ্রমণের কথা জানিয়েছেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
