ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া, সভায় উত্থাপিত প্রশ্নের উত্তরে খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতাকে তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১৩ নভেম্বর) জেনেভায় ইউপিআরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে ভার্চুয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, পর্যালোচনা সভায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিতেও সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাগিদ এসেছে। সভায় বেশ কিছু সুপারিশ এসেছে, সেগুলো পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে। সংলাপের বিষয়ে কোনও কথা আসেনি। এ ছাড়া, বেশকিছু দেশের পক্ষ হতে শ্রমিক অধিকার, নির্বাচন, নারী নির্যাতনসহ বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছিল, সেগুলোর জবাবে দেওয়া হয়েছে।
সভায় জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে প্রায় ৯০ শতাংশ দেশ বাংলাদেশের অবস্থান নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন বলেও জানান মন্ত্রী।
এ ছাড়া গুম, খুন বিষয়ে করা প্রশ্নেরও যথাযথ ব্যাখ্যা করা হয়েছে। মন্ত্রী জানান, এরপরে সভায় আর কেউ কোনও প্রশ্ন করেননি। সভায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়েও প্রশ্ন এসেছে। সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে সেটির পরিবর্তন আনার খবরটিও সভায় জানানো হয়েছে।
জেনেভায় অনুষ্ঠিত সভার ফলাফল হিসেবে সন্তুষ্টি নিয়ে সরকার কম চাপ অনুভব করছে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা আগামীর বাংলাদেশকে আরও ভালো অবস্থানে দেখতে চাই। এজন্য নিজেদের প্রস্তুত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এমনকি, যেসব দেশ ইউপিআর-এ বিভিন্ন সময়ে শঙ্কা প্রকাশ করে আসে, এক্ষেত্রে বাংলাদেশ তাদের থেকে নিরাপদ অবস্থানে রয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
