আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জানুয়ারিতে ফাইনালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিজয়ী হবো। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে ম্যাসাকার হয়ে যাবে। আমাদেরকে সাহস নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা ছাড়া হবে না। এই দুষ্কৃতকারীদের আমরা ক্ষমা করবো না।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগী মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। এই রূপান্তরের সত্যিকারের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর মানুষ অনেক কিছু পেয়েছে। শুধু দু-একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা আসলে সবকিছু হবে।
সেতুমন্ত্রী বলেন, খেলা হবে, খেলা হবে সুন্দরবনে। খেলা হবে ফরিদপুরে, খেলা হবে সারাদেশে। কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে, এখন সেমিফাইনাল খেলা হবে। আপনারা প্রস্তুত আছেন?
ওবায়দুল কাদের আরও বলেন, ২৮ তারিখে মির্জা ফখরুল নয়াপল্টন থেকে দৌড়ে পালিয়েছে। তারা নাকি কী এক আরাফিকে ডেকেছে। এই আরাফি নাকি বিএনপির অবতার আর ভগবান। ভগবানকে ডেকে সরকারকে সেদিন হটাতে চেয়েছিল। পেরেছে?
সেতুমন্ত্রী বলেন, ওই আরাফি নাকি, ওই যে কোথা দিয়ে তাদের অবতার বানিয়েছে। তাকে দিয়ে সরকার হটানোর চক্রান্ত করেছে। সেই চক্রান্ত সফল হয়নি আল্লাহর রহমতে। ২৮ তারিখ সরকার তো যায় যায়। শেষ হয়ে গেছে? শেষ হয়ে যাচ্ছে তারা। বিএনপি এখন শেষ হওয়ার পথে।
তিনি আরও বলেন, তারা বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদেরই পতন ডেকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বিএনপির পতন অনিবার্য।
সেতুমন্ত্রী বলেন, আল্লাহ যার সঙ্গে আছে, তাকে কেউ হটাতে পারে না। শেখ হাসিনার ওপর আল্লাহর আশীর্বাদ আছে। শেখ হাসিনা জনগণের শক্তিতে শক্তিমান। তাকে কোনো অপশক্তি হটাতে পারবে না। বাংলার জনগণ তার সাথে আছে এবং থাকবে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আছেন, তিনি যতদিন আছেন, জনগণের সঙ্গে আছেন। আপনাদের অনুরোধ করবো আস্থা রাখুন। আস্থা রাখুন শেখের বেটি শেখ হাসিনার ওপর। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে আওয়ামী লীগ বিজয়ী হবে। আবারও বিজয়ী হবো, শক্তি রাখেন, নিজেরা শক্তিমান হন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
