বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচাবাজরা তার নির্দেশে এসব হামলা করছে। আরে বেটা, তোর যদি সাহস থাকে, বাংলাদেশে ফিরে আয়, আমরা তোকে দেখি।’
রবিবার বিকাল ৪টায় নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি এতো আন্দোলন করে, এতো টাকা কোথা থেকে আসে। জনগণের টাকা আত্মসাৎ করেছে। দেশের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছে তারেক জিয়া। লন্ডনে বসে নেতাকর্মীদের আগুনসন্ত্রাসের নির্দেশনা দিচ্ছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি দেশের কোনো উন্নয়ন-অগ্রগতি করতে পারেনি। তারা ক্ষমতায় আসা মানে দুর্নীতি আর লুটপাট করা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়ন-অগ্রগতি করে সারাদেশে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। বিএনপি ক্ষমতায় আসা মানে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া।
শেখ হাসিনা বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি আবারও দেশের মধ্যে আগুন সন্ত্রাস শুরু করেছে। আগুন সন্ত্রাস করে, চোরাগোপ্তা হামলা করে সরকার পতন করা যাবে না। যারা আগুন দেবে সেই লোক ধরে আগুনে ফেলে দিতে হবে, তাহলে বুঝতে পারবে আগুন দিয়ে মানুষকে পোড়ানো কতো কষ্টের। আগুন সন্ত্রাসীদের দেশের জনগণকে রুখে দিতে হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের মানুষের জন্য আমার বাবার মতো বুকের রক্ত ঢেলে দিতে আমি প্রস্তুত আছি। আমি দেশের মানুষের সেবা করতে চাই।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন খুব কাছাকাছি। আমি যাকেই নৌকা দিয়ে এলাকায় পাঠাবো, সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করতে হবে।
বিএনপি ক্ষমতায় এসে স্বাধীনতার পরাজিত শক্তি, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছেন খালেদা জিয়া।
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ছিল আট হাজার, এখন বেতন বাড়িয়ে ১২ হাজার পাঁচশ’ টাকা করা হয়েছে। তারপর আবার আপত্তি কেন, প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
