চলতি বছরের শেষে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে। তবে অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংলাপে বসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, গত কয়েক মাসে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে ইউক্রেন সুবিধা করতে পারেনি। মস্কো কিয়েভের ওপর আধিপত্য বিস্তার করে ফেললে বিশ্ব নতুন একটি সাম্রাজ্যবাদী ক্ষমতা দেখতে পাবে। এতে সোভিয়েত ইউনিয়নের সাবেক রাষ্ট্রগুলোসহ রাশিয়ার প্রতিবেশী অনেক দেশ বিপদের মুখ দেখবে বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাক্রোঁ ডিসেম্বরের যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে সামরিক শক্তি পাঠানো অব্যাহত রাখতে জোর দেন।
গত জুন মাস থেকেই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে আসছে ইউক্রেন। তবে এই যুদ্ধে দেশটি কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানান, এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের ৯০ হাজার সামরিক-বেসামরিক কর্মকর্তা, ৬০০ ট্যাংক, ১ হাজার ৯০০ সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর মধ্যেও দ্বন্দ্ব বেড়ে চলেছে। পরিস্থিতি বিবেচনা করে গত সপ্তাহে রাশিয়াকে ছাড় দিয়ে মধ্যস্থতা করতে ইউক্রেনকে আহ্বান জানায় পশ্চিমা দেশগুলো। গত বছর ম্যাক্রোঁও শর্তসাপেক্ষে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে আহ্বান জানান। তবে বরাবরই এসব প্রস্তাব উপেক্ষা করে আসছে ইউক্রেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
