গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক ও মারাত্মক সামরিক অভিযান এবং এর প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কারণে দেশটির বিরুদ্ধে আরব বিশ্বের ক্ষোভ বাড়ছে বলে বাইডেন প্রশাসনকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন কূটনীকিতরা। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে এক কূটনীতিক তারবার্তা পেয়েছে সিএনএন। বার্তায় বলা ছিল, ইসরায়েলের ধ্বংসযজ্ঞকে সমর্থন করার জন্য আরব বিশ্বের এক প্রজন্মের কাছে সমর্থন হারাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বার্তায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভের কারণে মার্কিন কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।
বুধবার ওমানের মার্কিন দূতাবাস থেকে প্রাপ্ত অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত কূটনীতিক তার বার্তার কথাপকথনের বরাত দিয়ে বলা হয়েছে, ‘আমরা যুদ্ধক্ষেত্রে বাজেভাবে হেরে যাচ্ছি।’ সতর্ক বার্তায় বলা হয়েছে, ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন দেখা যাচ্ছে। তারা বিষয়টিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং নৈতিক অপরাধ হিসেবে দেখছে।
দূতাবাস থেকে প্রাপ্ত এই কূটনীতিক বার্তাটি মাস্কটের দ্বিতীয় সর্বোচ্চ মার্কিন কর্মকর্তা লিখেছিলেন এবং অন্যদের মধ্যে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ, সিআইএ এবং এফবিআই-এর কাছে বার্তাটি পাঠানো হয়েছিল। তবে শুধু মধ্যপ্রাচ্যের একটি অঞ্চল থেকে প্রাপ্ত এই বার্তাকে পুরো অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন বিরোধী মনোভাবের জাগরণ বলে মনে করছেন না বিশ্লেষকরা।
অপরদিকে কায়রোতে মার্কিন দূতাবাস থেকে সিএনএনের কাছে আসা আরেকটি বার্তা মিসরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি মন্তব্য উল্লেখ করে ওয়াশিংটনে পাঠানো হয়েছে। মিসরীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত মন্তব্যটি ছিল, ‘প্রেসিডেন্ট বাইডেনের নিষ্ঠুরতা এবং ফিলিস্তিনিদের প্রতি অবজ্ঞা পূর্ববর্তী সমস্ত মার্কিন প্রেসিডেন্টদের বর্বরতাকে ছাড়িয়ে গেছে।’ এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন স্টেট ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছে।
গাজায় ধ্বংসযজ্ঞ ও এই অঞ্চলে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের জন্য রাষ্ট্রপতি জো বাইডেন অভ্যন্তরীণ এবং বিদেশে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন। প্রশাসন যখন যুদ্ধবিরতির আহ্বানকে প্রতিহত করেছে, তখন কর্মকর্তারা গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর জন্য কাজ করেছেন এবং ছিটমহলে আরও সহায়তা বাড়াতে ও বেসামরিকদের যুদ্ধ থেকে দূরে চলে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য মানবিক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে আরব বিশ্বের মার্কিন মিত্ররা গাজার মানবিক সংকটে তাদের গভীর ক্ষোভ প্রকাশ করেছে। গত সপ্তাহান্তে, সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। সম্মেলনে মিসর, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের শীর্ষ কূটনীতিকরা এবং সেইসঙ্গে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব উপস্থিত ছিলেন।
শীর্ষ সম্মেলনে আরব নেতারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন কিন্তু ব্লিঙ্কেন এই প্রস্তাবের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কথাই পুনর্ব্যক্ত করেছেন। তার যুক্তি ছিল, এমনটা করা হলে হামাস পুনরায় সংগঠিত হতে এবং ইসরায়েলের ওপর আরেকটি আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় পাবে।
বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল উত্তর গাজার এলাকায় দৈনিক চার ঘণ্টার সামরিক অভিযানের বিরতি দিতে সম্মত হয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
