কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যে কোনো সময় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ সময় একটু ধৈর্য ধরা প্রয়োজন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য সরকার পছন্দ করছে না।
বুধবার (৮ নভেম্বর) ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রতিনিয়ত মন্তব্যের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে সৌদি আরব সফর শেষে প্রতিমন্ত্রী আজ সকালে দেশে ফেরেন। বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এক সাংবাদিক প্রশ্ন করেন, সরকার অনেকবার ভিয়েনা সনদের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূতদের তাদের সীমার মধ্যে দায়িত্ব পালন করার কথা মনে করিয়ে দিয়েছে। তারপরও তারা অবাধ বিচরণ করছেন। যে কোনো কিছুতে বিবৃতি দিচ্ছেন। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বিষয়ে তাদের চিঠি পাঠানো এবং ব্রিফ করার পরও তাদের পক্ষ থেকে বক্তৃতা ও বিবৃতি দেওয়া হচ্ছে। সরকার এটাকে চাপ মনে করছে কি না! আর রাষ্ট্রদূতদের সীমার মধ্যে থাকার জন্য সরকারের পক্ষ থেকে কিছু বলা হবে কি না?
জবাবে শাহরিয়ার আলম বলেন, এটাকে তো আমরা চাপ কখনোই বলি না। অতীতেও বিষয়টি বলেছি। অতীতের উদাহরণ টেনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি…। খুবই দুঃখজনক হলেও সত্য।
কূটনীতিকদের তৎপরতায় সরকারের অসন্তুষ্ট হওয়ার কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আমরা পছন্দ করি না, এটা হলো প্রথম কথা। তারপরও তাদের আমরা কালচারাল স্পেস দিয়েছি। কারণ, এই কালচার (সংস্কৃতি) বাংলাদেশে আছে অনেক দিন থেকেই। কিন্তু আমরা চাই, সামনের দিনে এই কালচার থেকে সরে আসবেন (কূটনীতিকেরা)। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে।
এ প্রসঙ্গে আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনামুখর দেশগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ওই সব দেশের প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে ৭০ শতাংশ কিংবা তারও বেশি। অপর দিকে সেই সব রাষ্ট্রে এসব সংস্থা জরিপ করে দেখছে যে তাদের দেশের (যেসব দেশ বাংলাদেশের সমালোচনায় মুখর) অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ছে বলে মনে করছেন প্রায় ৭০ শতাংশ মানুষ। এমন পরিসংখ্যানও কিন্তু উঠে এসেছে। তো এখানে যে (তাদের) নৈতিক ভিত্তি (মোরাল গ্রাউন্ড) নেই, সেটা পরিষ্কারভাবেই বলা যায়।
রাষ্ট্রদূতদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি তারপরও বলব যে নির্বাচনের তফসিল ঘোষণা প্রায় হয়েই যাবে যে কোনো সময়। এ সময় একটু ধৈর্য ধরারও প্রয়োজন আছে। রাষ্ট্রদূত যারা আছেন, তারা আমাদের অতিথি। তারা যদিও ভিয়েনা সনদ না মানেন, আমাদের রাষ্ট্র হিসেবে দায়িত্ব আছে।
এক্ষেত্রে রাজনৈতিক নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ রয়েছে বলে মনে করেন শাহরিয়ার আলম। তিনি বলেন, আমি অনুরোধ করব সব রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের, তারা যেন আমাদের কাজে সহায়তা করেন। আমরা যেন কথা বলি দায়িত্ব নিয়ে।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
