বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ গ্রেফতার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এখানে সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেছে বৈশ্বিক রাষ্ট্রজোটটি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় অনুযায়ী সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিকের বক্তব্যে এসব কথা উঠে আসে।
সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিককে প্রশ্ন করতে গিয়ে উপস্থিত এক বাংলাদেশি সাংবাদিক বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি ৪ নভেম্বর অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়নি।’ এ সময় চলমান অবরোধ, সহিংসতা ও হতাহতের উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নিলেও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে।’
জবাবে ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। কেন একটি পক্ষ সংলাপে অংশ নেয়নি, তা বলতে পারছি না। আমি আপনাকে যা বলতে পারি তা হলো আমরা (জাতিসংঘ) বাংলাদেশে সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করছি।’ এ সময় তিনি আরো বলেন, ‘গ্রেফতার হওয়া বিপুলসংখ্যক মানুষের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।’
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
