লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর সোমবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যেমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে সাবেক এক ছাত্রলীগ নেতাকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে। ভিডিওতে ৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে নৌকা মার্কার সিল মারেন তিনি।
রোববার ভোটগ্রহণ চলাকালে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আজাদ হোসেন সিলগুলো মারেন। এতে নৌকার অন্য এক কর্মী তাকে সহযোগিতা করেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল থেকে ৫৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নৌকা প্রতীকের একটি গানজুড়ে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন কোনো একসময় চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা গেছে, খুব দ্রুত তিনি সিল মারছেন। এ সময় তাকে অন্য একজন সহযোগিতা করেন। ৫৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় প্রায় ৪৩টি ব্যালটে তিনি নৌকা প্রতীকে সিল মেরেছেন।
রাতে ভোট গণনা শেষে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু। পরে আজাদ হোসেন বিজয়ী গোলাম ফারুক পিংকুকে বাগবাড়ির বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আজাদ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আজাদ হোসেন বলেন, আমার ভোট দিয়েই আমি কেন্দ্র থেকে চলে এসেছি। ভিডিওর বিষয়ে আমি কিছুই জানি না। ভিডিওটি দেখলে বলতে পারব। তবে নৌকা মার্কায় সিল মারার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি আজাদকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই প্রকাশ্যে নৌকায় সিল মেরেছে। এরা দলের জন্য বিপজ্জনক। তবে ভিডিওটি আমি দেখিনি। বিস্তারিত কিছু জানা নেই।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
