রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য কমিশনের নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ অনুকূল নয়, কিছু কিছু দল এখনও অংশ নিতে পারছে না আমরা সেটি স্বীকার করেছি। পরিবেশ অনুকূল-প্রতিকূল হওয়ার বিষয়টি আপেক্ষিক।
শনিবার (৪ নভেম্বর) বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে ২৬টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, রাজনৈতিক যে সংকটগুলো আছে আমরা বলেছি, সে বিষয়ে আমাদের প্রত্যাশা সবসময় ইতিবাচক। কিন্তু সেই সংকট নিরসনের সামর্থ্য আমাদের নেই, সেই ম্যান্ডেটও নেই।
তিনি বলেন, আমরা কম সময় নিয়ে দাওয়াত দিয়েছি। যদি দ্রুততার কারণে কোনো দল অংশগ্রহণ না করে থাকেন, তারা ইচ্ছা পোষণ করলে কমিশন আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করবে। কারণ আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই।
কেউ কেউ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করেছেন উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সভার আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য, এ যাবৎ আমরা যে প্রস্তুতি নিয়েছি সেগুলো অবহিত করা এবং মতামত গ্রহণ করা। আমাদের মিথষ্ক্রিয়া হয়েছে, আমরা আমাদের মতামত জানিয়েছি। আজ ২৬টি দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা যথেষ্ট ইতিবাচক ছিল। অধিকাংশ আমাদের অবস্থান বুঝেছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
