বিএনপিসহ সমমনা দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার (১ নভেম্বর) ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠকে জি এম কাদের তাকে এ কথা জানান।
এদিকে জাতীয় পার্টির (জাপা) ১৬ জন সংসদ সদস্য (এমপি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এ সময় সংসদে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত থাকলেও তিনি প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাননি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া জাপার এক এমপি বলেন, ‘মূলত আমাদের এমপি রওশন আরা মান্নানের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া। প্রধানমন্ত্রী তার দপ্তরে যে চেয়ারে বসেন তার সামনের চারটি চেয়ারে কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান এবং রুস্তম আলী ফরাজী বসেছিলেন। আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম।’
এ দিকে জাপার আরেক এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ব্যস্ত ছিলেন। আমরা তার অফিস কক্ষে ৫ থেকে ৭ মিনিট অবস্থান করেছি। এর মধ্যে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা এবং রওশন আরা মান্নান কিছু কথা বলেন।’
প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ পড়ে যখন তার দপ্তরে আসেন, তখন আমরা সেখানে যাই। অনেক ভিড় ছিল। এখানে নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়নি। শুধু রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়েছে।’
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
