বিএনপি জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের একাধিক স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
রাত ৮টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল ৬ থেকে রাত সোয়া ৭টা পর্যন্ত সারাদেশে মোট ৮টি আগুনের সংবাদ পেয়েছে তারা। এর মধ্যে ঢাকা সিটিতে ২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, সাভার) ২টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলী) ২টি, রাজশাহী বিভাগ (বগুড়া) ১টি, রংপুর বিভাগে (পার্বতীপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি বাস, ১টি লরি, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল পুড়ে যায়। প্রকৃতপক্ষে রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর পৃথক এলাকায় চারটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার রাত ৯টার দিকে মিরপুর ১২ নম্বর এলাকায় রাস্তার পাশে পার্কিং করা বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া সন্ধ্যার পর থেকে রাজধানীর শ্যামলী ও নতুন বাজারে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে শ্যামলীতে যাত্রী বেশে গাড়িতে উঠে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডিএমপি ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) ইমরুল জানান জানান, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রী বেশে উঠে আগুন দিয়ে বাসটি থেকে নেমে যায় কয়েকজন দুষ্কৃতিকারী। উপস্থিত জনতার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে নগরবাসীর মধ্যে। যার প্রভাব পড়েছে সড়কেও। সকাল থেকে রাজধানীর অধিকাংশ সড়কই ছিল ফাঁকা। সন্ধ্যার পর অল্প সময়ের ব্যবধানে দুটি বাসে আগুন লাগার পর নগরীর সড়কগুলো আরও ফাঁকা হয়ে যায়।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
