২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার ৭ কূটনৈতিক মিশন।
সোমবার (৩০ অক্টোবর) মিশনগুলোর পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশে নিহত ও আহতদের জন্য আমরা সমবেদনা জানাই। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আমরা সব অংশীদারদের সংযম, সহিংসতা পরিহার ও একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
যৌথ বিবৃতিতে সই করেছে ঢাকার অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন।
সরকার পতনের একদফা দাবিতে ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দেয়। একইসঙ্গে জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও সমাবেশ করে। অন্যদিকে একই সময়ে শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশাল এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হন। আহত হন অসংখ্য নেতাকর্মী, পুলিশ ও সাংবাদিক।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
