সাবেক মার্কিন প্রেসিন্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পুনরায় প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর ফের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন। শনিবার একটি ইহুদি সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপাবলিকান ইহুদি জোটের বার্ষিক সম্মেলনে যোগদানকারী শ্রোতাদের উদ্দেশে ট্রাম্প বলেন,‘আমরা কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসীদের আমাদের দেশ থেকে দূরে রাখব। ভ্রমণ নিষেধাজ্ঞার কথা মনে আছে? প্রথম দিনেই আমি আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনব।’
ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে প্রথম মেয়াদের শুরুতে ২০১৭ সালে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও সুদান থেকে ভ্রমণকারীদের প্রবেশের উপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছিলেন। আদেশটি একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক হিসাবে আদালতে দ্রুত চ্যালেঞ্জ করা হয়েছিল।
প্রভাবশালী ইহুদি দাতাদের সমাবেশে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে অটল সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
