রাজধানীর ডেমরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা নাঈম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন রবিউল নামে আরও এক যুবক।
শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে পুড়ে মারা যান নাঈম। আর দগ্ধ রবিউলকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা দুজনই অছিম পরিবহন বাসের হেলপার।
জানা গেছে, নিহত নাঈমের গ্রামের বাড়ি বরিশালের কোতয়ালি থানায়। বর্তমানে ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন। আর দগ্ধ রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনিও ডেমরায় থাকেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ডেমরায় থেমে থাকা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসের মধ্যে দুই হেলপার নাঈম ও রবিউল ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতেই আগুন নেভায়। তবে আগুনে ঘটনাস্থলেই মারা যান নাঈম। তার মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর দগ্ধ রবিউলকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
