সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপি-জামায়াতকে যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
রোববার (২২ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি-জামায়াতকে যায় না। কারণ ২০১৪ সালে তারা অগ্নিসন্ত্রাস করেছে। আন্দোলনের নামে সারাদেশে তাণ্ডব চালিয়েছে। এখন সারাদেশের এত উন্নয়ন তাদের ভালো লাগে না। তারা আবার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে হবে। স্বপ্ন দেখে লাভ নেই। বিএনপি ঢাকায় সারাদেশ থেকে যে সন্ত্রাসীদের ঢুকিয়েছে, ঢাকাবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য তাদের মোকাবিলা করে হাত-পা ভেঙে দেওয়া হবে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ২৮ তারিখ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে ১০ লাখ লোকের সমাগমের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে।
তিনি বলেন, নগরের প্রত্যেকটা ইউনিট-ওয়ার্ডের নেতাকর্মীদের আরামের ঘুম হারাম করে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। বিএনপি এবং তাদের আন্তর্জাতিক মুরুব্বিরা দেশে অচলাবস্থা তৈরি করতে চায়। তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। বিএনপিকে মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
