ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের চলমান যুদ্ধে হিজবুল্লাহ যোগ দিলে ইরানে সামরিক হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত। রবিবার (২২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেইলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
হিজবুল্লাহকে দিয়ে ইরান ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে দাবি করে নির বারকাত বলেন, ইরানের লক্ষ্য হলো ইসরায়েলের ওপর সব দিক থেকে হামলা চালানো। যদি আমরা বুঝতে পারি তারা (হিজবুল্লাহ) ইসরায়েলে হামলা চালাতে চায়, আমরা সাপের মাথা কেটে ফেলব এবং ইরানে হামলা চালাব।
এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ যেন অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে কাজ করছে আরব দেশগুলোর নেতারাও। তবে পশ্চিমাদের হুঁশিয়ারি এবং আরব নেতাদের চেষ্টার পরও হামাস-ইসরায়েলের যুদ্ধে ইতোমধ্যে ‘কিছুটা’ হলেও জড়িয়ে গেছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
