ভিসা ছাড়াই এখন থেকে ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন ইসরায়েলিরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস জানায়, এখন থেকে ভিসা ছাড়াই ইসরায়েলের নাগরিকেরা ভ্রমণ ও ব্যবসার কাজে সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। খবর: নিউ ইয়র্ক পোস্টের।
গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেয়ার বিষয়টি জানায় যুক্তরাষ্ট্র। এ সুবিধা দুই মাসের মধ্যে চালু হবে বলে জানায় তারা। তবে ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই তা কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যাওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে দেশটির ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনে (ইএসটিএ) আবেদন করতে হবে ইসরায়েলিদের। এ ব্যবস্থার মাধ্যমে কোনো দেশের নাগরিক ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য কি না, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়। ৪১টি দেশের নাগরিকেরা এই সুবিধার আওতায় ভিসা ছাড়া যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারেন।
এই নিয়মে, ১৮ বছরের বেশি বয়সী যেসব ইসরায়েলির বায়োমেট্রিক পাসপোর্ট নেই, তারা ইএসটিএর মাধ্যমে আবেদন করতে পারবেন না। তবে যাদের ইএসটিএ থেকে প্রত্যাখ্যান করা হবে, তারা সাধারণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যেসব ইসরায়েলির বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা আছে, তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই ভিসার আওতায় দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। একযোগে পাঁচ হাজার রকেট ছোড়ে তারা। এর অল্প সময়ের ব্যবধানে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় কয়েক সহস্র মানুষ মারা গেছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
