অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যক দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে হিজবুল্লাহর। এতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ৮ সদস্য নিহত হয়েছেন।
এর মাঝেই ইরান-সমর্থিত এই গোষ্ঠী গত কয়েক দিনে ইসরায়েলি সীমান্ত চৌকি ও উত্তরাঞ্চলীয় কয়েকটি এলাকায় হামলা বৃদ্ধি করেছে। বৃহস্পতিবার সকালের দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৯টি রকেট ও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। এরপর দিনভর থেমে থেমে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে হিজবুল্লাহর ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্র।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর ইসরায়েলে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, বিকেলে লেবানন থেকে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহর ও এর কাছাকাছি সীমান্ত এলাকায় প্রায় ২০টি রকেট ছোড়া হয়েছে। এই হামলার কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ছোড়া অন্তত ৬টি রকেট আছড়ে পড়েছে বলে জানিয়েছে আইডিএফ। এ সময় উত্তর ইসরায়েলের কয়েকটি শহরে রকেট হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
