চলমান গণতান্ত্রিক আন্দোলনে পশ্চিমা বিশ্বের সমর্থন সবাইকে সাহস যোগাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা একা নই। পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের পক্ষে কমিটেড (অঙ্গীকারবদ্ধ)। এই অঙ্গীকার আমাদের সাহস যোগাচ্ছে। সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, এটি অস্বীকার করার তো উপায় নেই’। পাশাপাশি নিজ দেশের প্রতি দায়িত্ব থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। আমরা যে যা বলছি, উনি ওনার মতোই ভাবছেন। প্রধানমন্ত্রী জবরদখল করে ক্ষমতায় বসে আছেন।
রবিবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়-আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয় শীর্ষক সেমিনার এবং ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
সেমিনারে ফখরুল বলেন, ক্ষমতাসীনরা যুক্তরাষ্ট্র, ইইউ কাউকে তোয়াক্কা করছে না। সরকারের বিরুদ্ধে আবারও পাতানো নির্বাচনের পাঁয়তারা করার অভিযোগও তোলেন তিনি। তিনি বলেন, আমরা সবাই এবার রাজপথে নেমে গেছি। আমাদের দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো হতাশা নেই। যারা মাঠে আছে, তাদের মধ্যে হতাশা থাকে না। যুগপৎ আন্দোলন যারা করছি, তাদের মধ্যেও কোনো হতাশা নেই। আমাদের কত নেতা-কর্মী জীবন দিচ্ছে। তবুও হতাশা নেই। বিজয় আমাদের হবেই। আমাদের নেত্রী, এই অবস্থায়ও আপোস করেননি। নেতা-কর্মীরাও আপোস করবে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল প্রধানমন্ত্রী বলেই দিলেন। তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাজনৈতিক দলগুলো যাই বলি না কেন উনার সোনার হরিণ চাই। ক্ষমতায় যেতেই হবে। এবারও একই কায়দায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তিনি বলেন, আমরাও চাই নির্বাচন হোক। সে নির্বাচনে অবশ্যই জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারতে হবে। শেখ হাসিনা চাইলেন বিনা ভোটারের মধ্য দিয়ে নির্বাচিত হবেন, এবার সেটা আর হবে না।
এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ২০১৪-২০১৮ সালে যা করেছেন, সেটা ২০২৪ সালে করতে পারবেন না। এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, তাতে সেটা সম্ভব হবে না। আগামী কয়েকদিনের মধ্যে আন্দোলন আরও বেগবান করতে হবে। রাজপথে বিজয় অর্জনের মধ্য দিয়েই জনগণের দ্বিতীয় মুক্তি সম্ভব হবে।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
