দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে অংশগ্রহণ করবে আর কে করবে না, তা নিয়ে আশঙ্কা আছে কি না, তা আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চেয়েছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী প্রতিনিধিদল।
প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার চায়, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু কে নির্বাচনে আসবে কে আসবে না, সেটি সেই দলের সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি বুধবার (১১ অক্টোবর) দুপুরের পরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করে। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন এবং এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ওনারা (মার্কিন প্রতিনিধিদল) জিজ্ঞেস করেছেন, এ রকম আশঙ্কা করা হচ্ছে কি না, নির্বাচনে কে আসবে কে আসবে না। আমি বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চায়, সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে কে আসবে না, সেটি সেই দলের সিদ্ধান্ত।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি। সংলাপ নিয়েও তারা (প্রতিনিধিদল) জিজ্ঞাসা করেনি।
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রতিনিধিদলকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের আইন করাসহ বিভিন্ন পদক্ষেপও তুলে ধরা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কথা হয়েছে
আইনমন্ত্রী আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন করা নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। প্রতিনিধিদলটির মূল বক্তব্য ছিল ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মধ্যে পার্থক্যটি কোথায়? তিনি পার্থক্যের বিষয়টি পরিষ্কারভাবে বলেছেন। প্রতিনিধিদলটি বিচারব্যবস্থা সম্পর্কেও জানতে চেয়েছে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী প্রতিনিধিদলটি কোনো পরামর্শ (সাজেশন) দেয়নি। তারা শুধু শুনতে চেয়েছে।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
