দিনভর শত ব্যস্ততার মধ্যে সময় কাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তারপর তিনিও যে একজন বাঙালি নারী, বাংলার গৃহবধূ, সেই রূপটি ফিরে আসে সময় পেলেই। সেটা হয় মাতৃ রূপে, নয় তো বহু ত্যাগ-তিতিক্ষার প্রতীক রূপে।
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে ছেলের পছন্দের খাবার নিজ হাতে রান্না করে খাওয়ানো বা প্রিয় মানুষটিকে নিজের রান্না করা খাবার পাঠানো- এমন ঘটনা এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার ঠিক তেমন একটি ঘটনা ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের পর ভাঙ্গায় জনসভা শেষে প্রধানমন্ত্রী যান টুঙ্গীপাড়া গ্রামের বাড়িতে। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। সেখানে পরিবারের সবাইকে ইলিশ পোলাও নিজ হাতে পরিবেশন করেন।
বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি ভিডিও দেখা গেছে। ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী ইলিশ পোলাও রান্নার পদ্ধতি নিয়ে কথা বলছেন। বিশেষ করে, পোলাওয়ের মধ্যে ইলিশ কীভাবে রাখলে ভাঙবে না ইত্যাদি।
এর আগে ২০২০ সালের জানুয়ারি স্ত্রী-কন্যাসহ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান গিয়েছিলেন গণভবনে। সেখানে আলাপের এক পর্যায়ে সাকিবের স্ত্রী শিশির প্রধানমন্ত্রীকে তার প্রিয় খাবারগুলোর কথা জানান। পরে ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী নিজ হাতে সেই খাবারগুলো রান্না করে পাঠান সাকিবের বাড়িতে।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
