প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র সব সময় থাকে। এসব আমি ভয় পাই না। গুলি, গ্রেনেড, বোমা সবই তো মোকাবিলা করে এ পর্যন্ত এসেছি। আমি বিশ্বাস করি আল্লাহ মানুষকে যে কাজ দেন সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে রক্ষা করেন। দেশের মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছি এটাই বড় পাওয়া।
বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এখান থেকে বারবার নির্বাচিত হয়েছি। সবাই তো যার যার নিজের এলাকা দেখে, কিন্তু আমাকে তো ৩০০ আসন ও ১৭ কোটি মানুষকে দেখতে হয়। আমার সৌভাগ্য এখানেই যে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসী আমাকে ভোট দেয়। আমার জন্য কাজ করে, আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। ফলে আমি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, আমার মা-বাবা-ভাই নেই। কিন্তু আমার সবই আছে। আমি পেয়েছি বিশাল আওয়ামী লীগ সংগঠন। আমি পেয়েছি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াসহ সারা দেশের মানুষ। এরাই আমার পরিবার, আমার আপনজন। আপনজন পাশে না থাকলে আসলে কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না। আজকে যতটুকু অর্জন করতে পেরেছি সেই অবদান কিন্তু কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর। এরা আমাকে সব সময় পাশে থেকে সমর্থন করেছে। কাজেই তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ সামনে নির্বাচন।
মতবিনিময় সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
