দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে সব দলকে আনা যায়, তা জানতে চেয়েছে বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। সোমবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে বৈঠক করে তারা। সেসময় এ বিষয়ে দলটির মতামত জানতে চান মার্কিন প্রতিনিধিরা।
পরিপ্রেক্ষিতে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, বিএনপি নির্বাচন বর্জন করলে ভোট অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে না। তাদের নির্বাচনে আনতে হবে। এজন্য আলোচনা করতে সরকারের সম্মতি দরকার। ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজি না হলে তা ফলপ্রসূ হবে না।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার প্রস্তাব পেলে বিবেচনা করব আমরা। নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেব না- এমন কথা কখনও বলিনি। পরিস্থিতি বুঝে উদ্যোগ নেবে দল। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি।
জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে এখনও সংকট কাটেনি। বিএনপি ভোট বর্জন করে আন্দোলন করলে সহিংসতার সৃষ্টি হতে পারে। তাই নির্বাচনে সব দলের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, তা জানতে চেয়েছেন মার্কিন প্রতিনিধিরা।
জি এম কাদের বলেন, নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয়, তা জানতে চেয়েছে ইউএস প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। সেটা কীভাবে রোধ করা যায়, সেই বিষয়েও আমাদের মতামত নিয়েছে তারা। অতীতে কখন কীভাবে ভোট হয়েছে তাও জেনেছেন মার্কিন প্রতিনিধিরা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের সব প্রশ্নের উত্তর দিয়েছে জাতীয় পার্টি। পরে তারা জানিয়েছে, আসন্ন নির্বাচনে তাদের ভূমিকা থাকবে না। দেশে ফিরে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে মার্কিন সরকারকে অবহিত করবে।
নির্বাচন পূর্ব পরিস্থিত যাচাইয়ে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের পর্যবেক্ষক দল। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এ সমীক্ষা মিশন পরিচালনা করছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এবং সংসদ সদস্য মেজর (অব.) রানা মো. সোহেল।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
