ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা। রোববার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং দু’পক্ষেই আরও নিরীহ প্রাণহানি এড়াতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানাই। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তির পথ প্রশস্ত করবে না। কার্যকর সমাধান হিসেবে বাংলাদেশ একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, ফিলিস্তিন এবং ইসরায়েলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান সমর্থন করে।
জাতিসংঘ রেজল্যুশনের ২৪২ ও ৩৩৮ ধারাকে এ প্রক্রিয়ার ভিত্তি হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ব্যবস্থা ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। এ ছাড়া বাংলাদেশ সংঘাতে অত্যধিক এবং নির্বিচারে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে জোর দিয়ে আরও উল্লেখ করা হয়, কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি স্থায়ী সমাধান সম্ভব। এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
