ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ ইসরায়েলি। অপরদিকে ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২ নিউজের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, হামাসের হামলায় প্রায় ১০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি সরকারি তথ্যে ৪০ জন নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। এছাড়া হামাসের অভিযানে আহত হয়েছেন ৭৫০ জনেরও বেশি মানুষ।
অপরদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গাজায় ১৯৮ জন মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ইসরায়েলে হামলা চালাতে যাওয়া হামাসের অনেক যোদ্ধাও নিহত হয়েছেন বলে খবর আসছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ) জানিয়েছে, সাগরপথে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করার সময় হামাস সদস্যদের উপর হামলা চালায় তারা। আর তাদের এ হামলায় বেশ কয়েকজন হামাস সেনা নিহত হয়েছেন।
এ ব্যাপারে এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘ইসরায়েলের নৌবাহিনী কয়েক ডজন সন্ত্রাসীকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টাকালে হত্যা করেছে।’
‘সাগরের যোদ্ধারা কয়েক ডজন সন্ত্রাসীকে দক্ষিণাঞ্চলের সমুদ্র অঞ্চল এবং উপকূলে হত্যা করেছে। সকাল বেলা এ অভিযান চালানো হয়।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হামাসের সদস্যরা কয়েকজন ইসরায়েলি সেনাকে ধরে মারধর করছেন। এ সময় ওই ইসরায়েলি সেনাদের বেশ ভীত দেখাচ্ছিল।
স্কাই নিউজ জানিয়েছে, তারা নিশ্চিত হয়েছে যেখানে ইসরায়েলি সেনাদের আটক ও মারধর করা হয়েছে সেটি গাজা সীমান্তের এরেজ চেকপয়েন্টের কাছে অবস্থিত।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
