বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, এখন এক দফা সেটি হচ্ছে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া, জিনিসপত্রের দাম কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। নির্বাচন নিয়ে যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে তাকে মোকাবিলা করা। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আচরণ সীমা ছাড়িয়ে গেছে।
‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ স্লোগানে বরিশালের উজিরপুর মহিলা কলেজ মাঠে উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, যুক্তরাষ্ট্র কখনো স্যাংশন কখনো ভিসানীতি, কখনো নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চায়। আসলে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করে অসাংবিধানিক সরকার কায়েম করা। তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না।
ওয়ার্কার্স পার্টি উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিতে এবং কমিটির সদস্য মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নিলু, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান ও জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল প্রমুখ।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
