যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের মরগান স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এর মধ্যে চারজন শিক্ষার্থী ও একজন নারী। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
বাল্টিমোর পুলিশ বিভাগ (বিপিডি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (পূর্ব টুইটার নামে পরিচিত) বলেছে, তারা মরগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গোলাগুলির পরিস্থিতি মোকাবিলা করেছে। বিপিডি একাধিক ব্যক্তির হতাহতের বিষয়ে নিশ্চিত হয়েছে বলে এক্সে উল্লেখ করা হয়েছে।
পুলিশ বিভাগ থেকে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের ঘটনাস্থল থেকে দূরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যে এলাকায় গোলাগুলি হয়েছে সেখানে অস্ত্রসহ একাধিক ব্যক্তি ছিলেন। তবে তদন্তকারীরা এখনও কতগুলো অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে তা জানার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, দুটি ছোট গ্রুপের মধ্যে বিরোধ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
প্রসঙ্গত, ঐতিহাসিকভাবে মরগান স্টেট একটি কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। সেখানে প্রায় নয় হাজার শিক্ষার্থী রয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
