পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় বাংলাদেশ; চাপে নেই সরকার।
রোববার এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যে সফররত পররাষ্ট্রমন্ত্রী।
লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই প্রবাসী বাঙালি ও ব্যবসায়ীদের এক আয়োজনে যোগ দেন তিনি। এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশিদের আত্মপ্রত্যয় বাড়ানোর সময় এসেছে।
তিনি জানান, নির্বাচনের আগে বিদেশি কূটনীতিক ও রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ বেড়ে যায়। সেই সুযোগ তৈরি করে দিয়েছে খোদ বাঙালিরা। ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও বাঙালিদের মন ও মগজে রয়ে গেছে ঔপনিবেশিক চিন্তাভাবনা। নির্বাচনের ক্ষেত্রে দেশবাসীর প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, এমনটাও জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, অন্ধকারে ব্যালটবাক্সে ভোট পড়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। দেশে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও আধুনিক উল্লেখ করে তা দেখতে বিদেশিদের আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
