ভিসানীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ট্রাম্পকে আগে সামলান, তারপর এসব ভিসা-টিসা। আমাদের এত ছোটখাটো বিষয় নিয়ে কেন মাথা ঘামান?
তিনি বলেন, ‘বাইডেন সাহেব (জো বাইডেন) এতবড় বিশ্বনেতা! আপনার দেশে জনমত জরিপে এখন ট্রাম্পের সংখ্যা বেশি। আপনি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থাকেন। আমাদের আপত্তি নেই। নিজের দেশে ট্রাম্পকেই সামলাতে পারেন না। এক ট্রাম্পই আপনার ঘুম হারাম করে দিয়েছে।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা অপেক্ষা রয়েছি ঢাকা দখল কে করে, কেমনে করে। দেখিয়ে দেবো হাসিনা ম্যাজিক। একটু অপেক্ষা করেন। হাসিনার ম্যাজিক উন্নয়নের ম্যাজিক, মুক্তিযুদ্ধের ম্যাজিক, জাতীয় পতাকার ম্যাজিক, স্বাধীনতার ম্যাজিক। হাসিনা ম্যাজিকেরই জয় হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা। নানান মতের জগাখিচুড়ির ঐক্য দিয়ে শেখ হাসিনার সরকারকে হটানো যাবে না।’
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি এখন কথায় কথায় কান্না করেন। এত কান্না কোথায় ছিল? ৪৮ মিনিট খালেদা জিয়ার জন্য একটা আন্দোলন করতে পারেন না। এবার ব্যর্থতার জন্য পদত্যাগ করেন। মির্জা ফখরুল ব্যর্থ সেক্রেটারি। ঘরের আগুনে মির্জা ফখরুলের ঘুম হারাম। অক্টোবরে আমাদের বিদায় দেবে তো। নিজেরা কয়ভাগে ভাগ হয়। তাদের যে ঘরের মধ্যে আগুন জ্বলছে সেই আগুনেই তারা পুড়ে মরবে। আমরা এ অক্টোবরেও আছি আগামী অক্টোবরেও আছি। আমাদের নেত্রী দয়া দেখিয়ে, মহানুভবতা দেখিয়ে খালেদা জিয়াকে আজকে বাসায় রেখেছে।’‘
তিনি বলেন, ‘আমাদের ক্যাপ্টেন শেখ হাসিনা আসছে, খেলা হবে। তিনি ওয়াশিংটন আছেন, সেখান থেকে আসলে খেলা হবে। তিনি সবাইকে বলেছেন তৈরি হয়ে যাও। খেলা হবে দুর্নীতি, অর্থ লুটপাট ও হাওয়া ভবনের বিরুদ্ধে, বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে। তারেকের বিরুদ্ধে।’
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আমলে ১৮ ঘণ্টা লোডশেডিং ছিল। আর এখন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। এখন নারীরা, পুলিশ, বিচারক, পাইলট, মেট্রোরেল চালক, সেনাবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ে অবদান রাখছেন। এগুলো শেখ হাসিনার অবদান।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
