‘লিভার সিরোসিস’সহ বেশকিছু শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) সেটআপে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে- খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে- দলীয় প্রধানের শারীরিক অবস্থা আগের মতোই আছে। চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
জানতে চাইলে বিএনপির মিডিয়া উয়িংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, বিকেল ৫টায় ম্যাডামের (খালেদা জিয়ার) মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন চেয়ারপারসন মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার জন্য সাবইকে দোয়া করতে বলেছেন ড. জাহিদ’।
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। গত কয়েকদিন যেমন ছিলেন তেমনই আছেন। মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’
তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় যখন ম্যাডামকে দেখতে গেলাম; তার অবস্থা এতোটাই খারাপ দেখলাম যে- আমি অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তার কথা বলতে কষ্ট হচ্ছিলো। কখনো ভাবিনি তাকে এমন সংকাটাপন্ন অবস্থায় দেখতে হবে। হাসপাতাল থেকে ফিরে আসার পর মনটা ভীষণ অস্থির হয়ে আছে।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
