বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি-জামায়াতের উদ্দেশে বলছি, নির্বাচনে আসবেন কি আসবেন না সেটি আপনাদের নিজস্ব রাজনৈতিক বিষয়। যদি নির্বাচনে আসেন আপনাদেরই ভালো হবে। নির্বাচনে না এসে নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো চক্রান্ত যদি করেন তাহলে মার্কিন ভিসা নীতিতে কী বললো সেটি আমরা দেখতে যাবো না। বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। স্যাংশনস নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেঁড়া যাবে না।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর পাঠানপাড়া শিমুল তলার মোড়ে আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, তারেক জিয়া লন্ডনে বসে নির্দেশ দেবে আর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হবে, এই স্বপ্ন দেখেন না। যদি এই খোয়াব দেখেও থাকেন, সেটি কোনোদিন আলোর মুখ দেখবে না।
তারেক জিয়ার উদ্দেশে লিটন বলেন, যদি রাজনীতি করার শখ থাকে দেশে আসেন। আপনার বিরুদ্ধে মামলা আছে, জেলে যান। আপনার নেতাকর্মীরা যদি সোচ্চার হয়, আন্দোলনের মাধ্যমে আপনাকে ছেড়ে দিতে সরকারকে বাধ্য করতে পারে, জনগণ যদি রায় দেয়, তাহলে বুঝবো আপনি দায়িত্ব নিতে পারবেন।
রাসিক মেয়র বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধিসহ বিভিন্ন কারণে দেশে দ্রব্যমূল্যের দাম কিছুটা বেড়েছে। তবে সেটি আবার কমে যাবে। কিন্তু যারা এগুলোকে পুঁজি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চায়, তারা ব্যর্থ অতীতেও হয়েছে, আগামীতেও হবে।
এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সম্মেলনের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ হয়।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
