বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক আমেরিকার ভিসা নীতিতে আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়। সরকার পরিকল্পিতভাবে দেশের রাজনীতিকে ধ্বংস করেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার এত চুরি করেছে, এত লুটপাট করেছে। তারা সব খেয়েছে, সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে। এটা আমার কথা নয়, নদী কমিশনারের কথা।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এদেশের মানুষ আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না।
বিএনপি মহাসচিব বলেন, আজকে জাতি চরম ক্রান্তিলগ্নে পৌঁছেছে। আর এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে এবং তরঙ্গের ওপর তরঙ্গ সৃষ্টি করে তাদেরকে (সরকার) পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই শপথ আজকে আমাদেরকে নিতে হবে। আর এখন একটাই লক্ষ্যে, সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।
তিনি বলেন, এই সরকার শুধু রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে, জোর করে দুই-দুইবার নির্বাচনের নামে প্রহসন ও তামাশা করে ক্ষমতায় বসে আছে। আবার তারা সব আঁটঘাট বেঁধে ২০২৪ সালে আরেকটা নির্বাচন করতে যাচ্ছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
