প্রবাস বাংলা ডেস্ক থেকে, শামসুল আরেফিন বাবলু:
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএ জি ওসমানী’র ১০৫তম জন্মদিন এক উৎসবমূখর পরিবেশে গত ১৭ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় লস এঞ্জেলেসে চার্চ অফ সায়েন্টোলজি অডিটরিয়ামে পালিত হয়। ‘হৃদয়ে ওসমানী পরিষদ’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সকল রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ সকলেই অংশ নেন।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও কমিনিটি এক্টিভিস্ট জনাব গোলাম কিবরিয়া’র সার্বিক ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় লস এঞ্জেলেসের যেকোনো অনুষ্ঠানের আনন্দ তৈরীর কারখানা হিসাবে পরিচিত দুই গুনীজনমিঠুন চৌধুরী ও সাজিয়া হকের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইয়ামিন চৌধুরী। এর পাশাপাশি মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে জাহিদুল মাহমুদ জামি, আব্দুল হান্নান, ডক্টর জয়নুল আবেদিন এবং ডক্টর ইউনুস রাহী।

ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে বক্তব্য রাখেন নাজমুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা আমানুর রহমান আমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব মিয়া, লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জনাব কাজী মশহুরুল হুদা, ইসমাইল হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুল, ইউএস-বাংলা ইনভেস্টমেন্ট গ্রুপের সিইও মোহাম্মদ মুনিম চৌধুরী প্রমুখ। বক্তারা জেনারেল ওসমানী’র মুক্তিযুদ্ধে তাঁর উপর অর্পিত কঠিন দায়িত্ব সঠিকভাবে পালন ও তাঁর দীর্ঘ সাহসী জীবনের উপর স্মৃতিচারণ করে আলোকপাত করেন। বক্তব্য পর্ব শেষে জেনারেল এম এ জি ওসমানী’র বৃটিশ সময়ে তাঁর চাকুরী জীবন থেক শুরু করে মহান মুক্তিযুদ্ধে অসমান্য ভূমিকার উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপরে তাঁর জন্মদিন স্মরণে বিশাল একটি কেক কেটে উল্লাস করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুরের মুর্চনায় ভাসিয়ে দেন লসএঞ্জেলেসের অতি স্বনামধন্য শিল্পী মেলোডি কুইন মিতালী কাজল ও সাদ চৌধুরী।
তবে এ অনুষ্ঠানের একটি ভিন্নতা ছিল সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্মানীত অতিথি বৃন্দের প্রত্যেকের হাতে একটি করে ভালোবাসার গোলাপ তুলে দেন। তাঁদের ভাষায় এতে প্রত্যেকের মাঝে বন্ধুত্বের সম্পর্ক আরো নিবিড় হলো।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
