যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার মাঝ আকাশ থাকা অবস্থায় লাপাত্তা হয়ে গেছে একটি এফ-৩৫ জঙ্গিবিমান। বিমানটিতে কারিগরী ত্রুটি দেখা দেয়ার পর পাইলট বিমান থেকে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসেন। তবে এখনো বিমানটির খোঁজ পাওয়া যায়নি। এবার সেই ফাইটার জেট খুঁজে দিতে স্থানীয় জনগণের সাহায্য চেয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
তারা বলেছে, আপনারা হয় বিমানটি খুঁজে বের করুন অথবা যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা চিহ্নিত করে খবর দিন।
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বেলা দুইটার দিকে সাউথ ক্যারোলাইনার জয়েন্ট বেইজ চার্লসটনের কাছে বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন মেরিন কোরের এ বিমানটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আকাশে উড়ছিল।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিরাপদে বেরিয়ে আসার আগে যুদ্ধবিমানে অটো পাইলট সিস্টেম চালু করেন পাইলট। এ কারণে বিমানটি দূরে কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানাতে হবে। এতে বিমানটি খুঁজে পেতে সহজ হবে। মার্কিন মেরিন কোর এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানটি অনুসন্ধান করছে।
গতবছর টেক্সাসের কাছে একটি এফ-৩৫ ক্রাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। এতে এই বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় এবং বেশ কিছু বিমান তদন্তের জন্য উড্ডয়ন বন্ধ করা হয়।
লকহিড মার্টিন এফ-৩৫ লাইটনিং-২ হলো একক-আসন এবং একক-ইঞ্জিন বিশিষ্ট একাধিক ভূমিকার স্টিল যুদ্ধ বিমান। এটি বৈদ্যুতিন যুদ্ধ এবং বুদ্ধিমত্তা, নজরদারি, অনুসন্ধান ক্ষমতা সরবরাহ করতে সক্ষম। এফ -৩৫ বিমান তৈরি করেছে লকহিড মার্টিন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
