জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে পুলিশের গাড়ির ধাক্কায় ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্দুলার মৃত্যুর ঘটনায় ক্ষমা চেয়েছেন শহরের মেয়র। একইসঙ্গে তিনি ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি সেদিনের দুর্ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নিয়েছেন তিনি।
ঘটনার দিন গাড়ি চাপা দেওয়া পর এক পুলিশ অফিসারকে হাসতে এবং জাহ্নবীর মৃত্যুতে উপহাস করতে শোনা গেছে। পুলিশ অফিসারের বডিতে লাগানো ক্যামেরা থেকে এই ফুটেজ বের করা হয়েছিল।
বডিক্যামের ফুটেজে শোনা গেছে অফিসার ড্যানিয়েল অডারার হাসতে হাসতে বলছেন, ‘ও তো মারাই গিয়েছে। না না, ও তো গুরুত্বপূর্ণ কেউ না। ১১ হাজার ডলারের একটা চেক দিয়ে দিক ওকে… মেয়েটার বয়স ২৬। ওর জীবনের আর এমন কি দাম।’
সিয়াটলে মেয়র ব্রুস হ্যারেল ড্যানিয়েল অডারের করা অসংবেদনশীল মন্তব্যের জন্য ভারতীয় সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক এবং সংবেদনশীল মন্তব্যের কারণে ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা একত্রিত হয়েছেন বলে আমি বিশ্বাস করি। আমরা নিশ্চিত করছি যে শহরের কর্মকর্তা হিসেবে আমাদের ক্ষমা আপনার সম্প্রদায় এবং পরিবার প্রাপ্য। আপনাদের ক্ষতির জন্য আমরা দুঃখিত।’
সিয়াটলের পুলিশ প্রধান আদ্রিয়ান দিয়াজও ছাত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ধরনের মন্তব্য করার মতো ঘটনা যেন আর না ঘটে আমরা তা নিশ্চিত করব। আমরা মানুষের জীবনের দাম দেই।’

সিয়াটলে থাকা ভারতীয় সম্প্রদায়ের প্রায় ২০ ব্যক্তি এ বিষয় নিয়ে শনিবার মেয়র এবং পুলিশ প্রধানের সঙ্গে দেখা করেছেন। বৈঠকের সময় মেয়র এবং পুলিশ প্রধান বিদেশিদের জন্য একটি নিরাপদ এবং বাসযোগ্য সিয়াটল উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
মার্কিন সরকার ভারতকে জাহ্নবী কান্দুলার মৃত্যুর দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। ভারতীয় কনস্যুলেট বিষয়টি উত্থাপন করার পরে কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
