মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। খবর: তাস ও বিবিসির।
আগামী সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্র যেতে পারেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন।
পরে উভয় নেতার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার কথা রয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় দেশটির গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলেও যাবেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও মার্কিন সহায়তা পাওয়ার চেষ্টা চালাবেন তিনি।
টানা দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই পূর্ব ইউরোপের এই দেশটিকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
মূলত রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও তহবিলসহ সামরিক সরঞ্জাম প্রদান করে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে ইউক্রেন সফর করেন এবং ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।
নতুন এই সহায়তা প্যাকেজের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাংক শেলও রয়েছে। যদিও এই ধরনের অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে না বলে আগে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে গত মাসে ইউক্রেনে আরও ২৪ বিলিয়ন ডলার পাঠানোর জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান বাইডেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
