ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনে সব মানুষের অংশগ্রহণ ও ভূমিকা নিশ্চিত করা গেলে নির্বাচন সার্থক ও কার্যকর হয়। দুর্নীতি, বাক-স্বাধীনতা না থাকা, আস্থার সংকট ও ভোট দিতে না পারার সংস্কৃতির কারণে তরুণরা রাজনীতিবিমুখ হয়।
বুধবার বিকালে জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পিটার হাস।
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি অনলাইন গুজবের বিষয়ে সতর্ক করেন মার্কিন রাষ্ট্রদূত।
এ বিষয়ে নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে পিটার হাস বলেন, অবস্থা এমন যে টুইটারে (এক্স) আমার কোনো অ্যাকাউন্ট না থাকলেও সেখান থেকে আমার নামে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু পোস্ট করা হচ্ছে। আমি বিষয়টিতে অবাক হয়েছি। গুজব নিয়ে তরুণদের সচেতন হওয়া দরকার। তরুণরা জানে কীভাবে এই ভুয়া তথ্য প্রতিরোধ করবে।
দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে শুনতে হবে তরুণদের কথা। আর তাই নাগরিকদের প্রত্যাশার গুরুত্ব দিতে ‘ইফ আই উইন, ইউ উইন’ শিরোনামে বছরব্যাপী প্রচারণা ক্যাম্পেইন করবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারলেই জনগণের আস্থা বাড়বে। অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরাও অংশ নেন। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তরুণদের সম্পৃক্ততার ওপর জোর দেন তারা
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
