ইউক্রেনকে সহায়তায় এ পর্যন্ত মার্কিন তহবিল থেকে ১১০.৯৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ফক্স নিউজ মঙ্গলবার অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অব দ্য হোয়াইট হাউসের একটি নথির সূত্র উল্লেখ করে এ কথা জানিয়েছে।
নথিটি জানুয়ারিতে হোয়াইট হাউসে জমা দেওয়া রিপাবলিকান সিনেটরদের একটি গ্রুপের অনুরোধের জবাবে প্রস্তুত করা হয়েছিল। এতে কিয়েভ সরকারকে দেওয়া মার্কিন সামরিক, আর্থিক এবং মানবিক সহায়তার সামগ্রিক হিসাবের তথ্য রয়েছে।
নথিতে বলা হয়েছে- মোট ১১০.৯৭ বিলিয়নের মধ্যে প্রায় ১০১.১৯ বিলিয়ন ইতোমধ্যেই অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট দ্বারা নির্বাহ করা হয়েছে।
এ অর্থের মধ্যে কিয়েভ সরকারকে আরও সাহায্যের জন্য নতুন অনুরোধ অন্তর্ভুক্ত করা হয়নি, যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন করেছে। এতে সামরিক উদ্দেশ্যে ১৩ বিলিয়নসহ ২৪ বিলিয়ন আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
