বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের প্রত্যাবাসন শিগগিরই শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন মিয়ানমার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।
বুধবার (৬ সেপ্টেম্বর) দেশটির প্রশাসনিক রাজধানী নেপিডোতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ডা. মো. মনোয়ার হোসেনের পরিচয়পত্র গ্রহণের পর তার সঙ্গে আলাপকালে মিন অং হ্লাইং এই আশাবাদ ব্যক্ত করেন। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
মিন অং হ্লাইংকে রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের দ্রুত, নিরাপদ, টেকসই ও স্বেচ্ছাধীন প্রত্যাবাসন শুরু বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
জবাবে মিয়ানমার প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাবাসন শুরুর বিষয়ে তার সরকারের ‘আন্তরিক’ রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। তিনি দুই প্রতিবেশীর মধ্যে জোরালো বাণিজ্যিক সম্পর্ক ও আন্তর্দেশীয় সংযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।
প্রায় ৪৫ মিনিট স্থায়ী এই কর্মসূচিতে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান শোয়েসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের পর্যটন জেলা কক্সবাজারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে আশ্রয়ে আছে। ২০১৭ সালে তাদের রাখাইনে ফেরাতে দুই দেশ তিনটি চুক্তি সই করে। তবে প্রত্যাবাসন গত ছয় বছরে শুরু হয়নি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
