রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্দোনেশিয়াকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (৬ সেপ্টেম্বর) জাকার্তা কনভেনশন সেন্টারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
পরে এ বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে যোগদানের আমন্ত্রণ ও আন্তরিক আতিথেয়তার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ট গুরুত্ব দেয় বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। এছাড়া দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্য আমদানি করার কথা বলেন রাষ্ট্রপতি।
রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা উল্লেখ করে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে ইন্দোনেশিয়া আরও জোরালো ভূমিকা পালন করবে আশা প্রকাশ করেন। এসময় আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রস্তাব দ্রুত গ্রহণ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
ব্রিফিংকালে জ্বালানি, কৃষি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব খাতের উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
