জাতীয় সংসদের ২৪তম অধিবেশন প্রত্যক্ষ করলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৪ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে বসে সংসদের অধিবেশন দেখেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়টি সংসদকে জানান দেন। সংসদ সদস্যরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।
সোমবার বৈঠকে আইন প্রণয়ন কার্যক্রম চলাকালে আবদুল হামিদ সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন। ওই সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল। আইনটি উত্থাপন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই স্পিকার শিরীন শারমিন সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির কথা জানান দেন। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজকের সংসদের বৈঠক প্রত্যক্ষ করছেন।’ এ সময় সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।
পরে অন্য একটি ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘গত ৫৩ বছরের ইতিহাসে এই সংসদে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম— সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে নিবৃতিতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম।’
সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই দেশে একজন স্পিকার ছিলেন। ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন। ডেপুটি লিডার অব দ্য অপজিশন ছিলেন। দুইবার দেশের রাষ্ট্রপতি ছিলেন। কোনও রাষ্ট্রপতির অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন, এটা বোধহয় প্রথম। সেজন্য ওনার থেকে আমরা অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। বাংলাদেশের রাজনীতির গগনে উনি একজন অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
