শরীয়তপুরের ডামুড্যায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বিয়ের দাবিতে থানায় মীমাংসার জন্য গেলেও মামলা করেননি ভুক্তভোগী নারী।
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, ‘এক প্রবাসীর স্ত্রী থানায় এসে এক শিক্ষকে সঙ্গে সম্পর্কের কথা বলেন। ওই শিক্ষকের সঙ্গে তার বিয়ে দিয়ে বিষয়টি মীমাংসা করে দিতে বলেন। কিন্তু আমি মীমাংসা করে দিতে পারি না বলে তাকে জানাই। এটাতো আদালতের বিষয়। অভিযোগ দিতে বলেছি। কিন্তু তিনি এখনও অভিযোগ দেয়নি। দিলে মামলা নেব।’
আক্তার হোসেন সরদার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাহেরচর হাওলাদার কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ভুক্তভোগীর দেবর।
ভুক্তভোগী বলেন, ‘গত জানুয়ারিতে আমার স্বামী বিদেশ চলে যান। আক্তার হোসেন সরদার আমার দেবর হয়। সে কারণে আমার স্বামীকে পরামর্শ দেন ছেলেকে তার বিদ্যালয়ে ভর্তি করতে। তার কথায় ছেলেকে শরীয়তপুর এসে তার স্কুলে ভর্তি করি। পরে তিনি আমার বাড়িতে ছেলেকে পড়াতেন। একপর্যায়ে আক্তার হোসেন আমাকে বিয়ের কথা বলে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু তাতে আমি রাজি হইনি। একদিন নতুন টিভি কিনেছে বলে তা দেখতে তার বাড়িতে যেতে বলেন। সেখানে গেলে ধর্ষণ কেরে ভিডিও ধারণ করেন আক্তার। ওই ভিডিও দেখিয়ে একাধিকবার তিনি ধর্ষণ করেন।’
প্রধান শিক্ষক বশির আহমেদ এ বিষয়ে বলেন, ‘আক্তার হোসেন তিন দিনের ছুটি নিয়েছেন। এরপর আর স্কুলে আসেননি। শুনেছি উপজেলা অফিস থেকে আরও কিছু দিনের ছুটি নিয়েছেন।’
এ বিষয়ে ডামুড্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন বলেন, ‘আক্তার হোসেন শারীরিক অসুস্থতা দেখিয়ে ১৫ দিনের ছুটি নিয়েছেন। তবে এক অভিভাবককে ধর্ষণের বিষয়টি শুনেছি। ভুক্তভোগীকে আসতে বলেছিলাম। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
