গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকার ৫০নং ওয়ার্ডের শালিকচুড়া বাসপট্টি এলাকায় আমেরিকান প্রবাসী নুরনবী চৌধুরী ও তার ভাইদের জমি দখল সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে গাজীপুর সিটির ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা ও গাজীপুর আদলতে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার ভাইয়েরা। আদালত অভিযোগের ভিত্তিতে ১৪৪ ধারা জারি করলে গত ৩০ আগস্ট দিবাগত রাতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় পুলিশ। ৩১ আগস্ট সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন ভুক্তভোগী আমেরিকান প্রবাসী নূরনবী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে সব ভাই মিলে জমি ক্রয় করেছিলেন। নুরুন্নবী যুক্তরাষ্ট্রে থাকাকালে স্থানীয় ৫০নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক ও তার দলবল নিয়ে জমি দখল করে সেই জমির ওপর দিয়ে সড়ক নির্মাণ কাজ শুরু করে। ইতোমধ্যে সেখানে মাটি ফেলে জমির সীমানার প্রাচীর ভেঙে ফেলা হয়।
এ বিষয়ে কাউন্সিলর আবু বক্কর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তা নির্মাণকালে মাটির চাপে প্রাচীর ভেঙে গেছে। যদি ক্ষতিপূরণ দিতে হয় তা দেওয়া হবে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ওই জমিতে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। এছাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
More Stories
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
