বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারকে সরিয়ে দিলেই রোহিঙ্গা সমস্যাসহ সব সমস্যার সমাধান সম্ভব। এই অবস্থায় বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এই আহ্বান জানান।
শুধু বাংলাদেশের জন্য নয়, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও উদ্বেগের কারণ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব। রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিএনপির মহাসচিব বলেন, জনগণের সমর্থন নিয়ে যদি আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।
বিএনপির মহাসচিব বলেন, অনেকেই প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে কেন আমরা রোহিঙ্গা ইস্যু সামনে আনলাম। এর একটিই কারণ—ছয় বছর হয়ে গেল। রোহিঙ্গা ইস্যু এখন আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেতরে উগ্রবাদিতা দানা বাঁধছে, সেখানে বন্দুক যুদ্ধ হচ্ছে, যা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় যে রোহিঙ্গা নিয়ে আবার কোনো উগ্রবাদিতার জন্ম হয় কী না।
মির্জা ফখরুল বলেন, নিজেদের সক্ষমতার অভাবে বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারছে না। এই সরকার, জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই, এবং তাদের (সরকার) সেই শক্তি নেই, যে শক্তি দিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে গিয়ে দাঁড়াতে পারে। এই ইস্যুতে সরকার আন্তর্জাতিকভাবে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি। মিয়ানমার সরকারের ওপর কোনো চাপও সৃষ্টি করতে পারেনি।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটা প্রতিকূল পরিবেশে, যেখানে আদালত বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই। আছে শুধু তাদের (সরকার) জন্য। সরকার পুরো জাতিকে একটা ভয়ের আস্তরের মধ্যে রেখে দিয়েছে। তখন বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে। যে সরকার মানুষের ভোটে আসেনি, জোর করে ক্ষমতায় টিকে আছে।
মির্জা ফখরুল বলেন, আজকে আবেদন জানাব সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, একই সঙ্গে জনগণের কাছে—আসুন বাংলাদেশের মানুষকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের পাশে দাঁড়াই।
বিএনপি আয়োজিত রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল’ শীর্ষক এই সেমিনারে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিদেশি প্রতিনিধিরাও অংশ নেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
