আওয়ামী লীগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে আর বিএনপি দেশকে ঘোড়ার ডিম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তের কাওলা অংশে নামফলক উন্মোচনের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বড় বড় কথা বলে। এলিভেটেড, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আরও কত কী। মেট্রো যাবে আগারগাঁও থেকে মতিঝিল। বেশি দূরে নয়। হায়রে জ্বালা, অন্তর জ্বালা… অন্তর জ্বালা বাড়ে। তোমরা কী দিলা? দেশ শাসন করলা, হাওয়া ভবনের লুটপাট, পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন (দুর্নীতিতে), সাম্প্রদায়িক গোষ্ঠীর দোসর। তোমরা কী দিয়েছ? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম।’
‘শত সেতু শেখ হাসিনা উদ্বোধন করেছেন। অপেক্ষা করুন, কয়েকদিন পরেই আসছে আরও ১৫০ সেতু। ডেট দিয়ে দিয়েছেন নেত্রী। ১৫০ সেতু একদিনেই উদ্বোধন হবে। বিএনপি নেতারা কোথায় আছ? ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখ? আন্দোলন তো নাই। মাঝে মাঝে আন্দোলনে গ্যাপ দেয়। তখন ঘরে বসে বসে আনন্দে এয়ার কন্ডিশন রুমে হিন্দি সিরিয়াল দেখে আর বাইরে পুলিশের গতিবিধি লক্ষ্য করে। এ হচ্ছে কাপুরুষ নেতা।’
তিনি বলেন, ‘এক কাপুরুষ দেশ থেকে পালিয়ে গেছে। কী পালিয়ে যায় নাই? তারেক রহমান কী বলে পালিয়েছিল? মুচলেকা দিয়ে, আর রাজনীতি করবে না। অর্থপাচারের জন্য দণ্ড নিয়ে লন্ডন শহরে আছে। সে নাকি বাংলাদেশের বীর নেতা, আন্দোলনের নেতা। এই চোরকে, এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে?’
এরপর সমাবেশস্থল থেকে উচ্চস্বরে নেতাকর্মীরা বলেন, ‘মানে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘চোরা তারেক, তারেক রহমান। বাংলার মানুষ এই লুটপাটকারী, অর্থপাচারকারী, দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীকে কোনো দিন মানেনি, কোনো দিন মানবেও না।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
