মেঘ দেখে ভয় করিস নে, আড়ালে তার সূর্য হাসে এমন অভয় বাণী উচ্চারণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাঝেমধ্যে বিএনপি ও জামায়াতের আন্দোলন সংগ্রাম দেখে অনেকেই ঘাবড়ে যায়। এরপর স্যাংশন পাল্টা স্যাংশন আসে, ভিসা নীতি আসে ইত্যাদি ইত্যাদি। আমার স্পষ্ট কথা। এই দেশ আমাদের। এই মাটি আমাদের। জাতির পিতার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এই সমস্ত ভয় আমাদের দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ছয় ঋতুর দেশ। কখনো বর্ষা, কখনো ঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো রৌদ্রোজ্জ্বল। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আবহাওয়া দেখে আমাদের অভিজ্ঞতা আছে। তাই আজকে যারা আন্দোলনের নামে রোজই ক্ষমতা থেকে আমাদেরকে ফেলে দিচ্ছে….. এখানে উপস্থিত সবাইকে আমি বলব কবির ভাষায় বলতে চাই…’মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে…. হারা শশীর হারা হাসি, অন্ধকারে ফিরে আসে।’ মেঘের ঘনঘটা আমরা দেখি। তারপরে তো আবার সূর্য ওঠে। কাজেই ওই ভয় দেখিয়ে কোন লাভ নেই। এই ভয়কে জয় করিয়ে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী দুই প্রান্তেই এলিমিটেড এক্সপ্রেসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে। ঝড়- ঝঞ্ঝ পাড়ি দিয়েই নৌকা আজকে তীরে থেকেই জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে। নৌকা মার্কা অর্থনৈতিক উন্নতি দিয়েছে। নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ দিয়েছে। এই নৌকা মার্কায় আমাদেরকে স্মার্ট বাংলাদেশ দেবে।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস, খুন, গুম, হত্যা অনেক কিছুই আমরা দেখেছি। সেগুলির উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
