বিমান বিধ্বস্তে নিহত রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজের শহর সেন্ট পিটার্সবার্গে তাকে সমাহিত করা হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিগোজিনের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।
গত ২৩ আগস্ট প্রিগোজিনের বিমান বিধ্বস্তের আগে এ ভিডিও ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াগনার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বার্তা আদানপ্রদানের মাধ্যম টেলিগ্রামে এক চ্যানেলে সেই ভিডিওতে প্রিগোজিনকে কথা বলতে শোনা গেছে।
ভিডিওতে প্রিগ্রোজিন তার শারীরিক অবস্থা ও তার নিরাপত্তা হুমকি নিয়ে কথা বলছেন। তবে এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এ ভিডিও কোথায় ও কবে ধারণ করা হয়েছে, তার সত্যতা যাচাই করা যায়নি।
ভিডিওতে শোনা যায়, প্রিগোজিন আফ্রিকায় এ ভিডিও ধারণ করেছিলেন। প্রিগোজিন ভিডিওতে বলছেন, ‘আমি বেঁচে আছি না মরে গেছি, যারা এ নিয়ে জল্পনা করছে তাদের জন্য এ ভিডিও। এই মুহূর্তে আমি আফ্রিকায় আছি।’
ভিডিওতে হাত নেড়ে প্রিগোজিন আরও বলেছেন, ‘সবকিছু ঠিক আছে।’
প্রিগোজিনের মৃত্যু নিয়ে অনেকে রাজনৈতিক বিশ্লেষক বলছেন, পুতিনের বিরোধিতা করায় প্রাণ হারাতে হয়েছে তার। ওয়াগনার গ্রুপের টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের দাবি, বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর পেছনে রাশিয়ার হাত রয়েছে। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য বিমান বিধ্বস্ত হওয়ার কোনো কারণও তারা এখনো জানায়নি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
