মেক্সিকো উপসাগরে সৃষ্ট ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় ইডালিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটে পশ্চিমাঞ্চলীয় কিয়াটন সৈকতে আঘাত হানে তিন মাত্রার ঘূর্ণিঝড়টি। আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ মাইল বা ২০১ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিসের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, ইডালিয়ার আঘাতে উত্তর-পশ্চিম ফ্লোরিডার প্রায় দুই লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ইউএসের পরিসংখ্যান অনুযায়ী, ওয়াকুল্লা কাউন্টির ১২ হাজার লোক বিদ্যুৎহীন। এ ছাড়া টেইলর ও ডিক্সিয়ে কাউন্টির ১০ এবং সাত হাজার মানুষ বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে না। ঘূর্ণিঝড় ইডালিয়ার জেরে যুক্তরাষ্ট্রে ৯০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, ইডালিয়ার কেন্দ্র দক্ষিণ জর্জিয়ার দিকে এগোচ্ছে। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৯০ মাইলে রয়েছে এবং তা ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড়ে দুর্বল হয়েছে। ঝড়টি এখন জর্জিয়ার ভালদোস্তা শহরের প্রায় ১৫ মাইল দক্ষিণে রয়েছে। উপসাগরীয় উপকূলে পানি স্তরের উচ্চতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে জলোচ্ছ্বাসের উচ্চতা ১৬ ফুট পর্যন্ত হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড়ের খোঁজ রাখছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। উদ্ধার তৎপরতায় অতিরিক্তি জরুরি পরিষেবার সদস্য নামানো হয়েছে। কর্তৃপক্ষ আগেই ২১টি কাউন্টির লোকজনকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল।
অঙ্গরাজ্যটির তৃতীয় বৃহত্তম শহর টাম্পার পুলিশ বলেছে, তারা ইডালিয়ার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং বন্যা পরিস্থিতি মূল্যায়ন করছে। কর্মকর্তারা বেসামরিক নাগরিকদের বন্যার পানি দিয়ে গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন। পুলিশ বিভাগ সতর্ক করেছে বলছে ঝড় ও উঁচু জোয়ার এখনও আসতে পারে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুসারে, বুধবার বিকাল পর্যন্ত ইডালিয়ার ফলে মার্কিন এয়ারলাইন্সগুলোর ৯০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
