ইসলামিক স্টেটকে (আইএস) সহায়তা দেওয়ার চেষ্টার দায়ে অভিযুক্ত এক পাকিস্তানি চিকিৎসককে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত।
স্থানীয় সময় শুক্রবার সেন্ট পলে মোহাম্মদ মাসুদ নামে ওই পাকিস্তানি চিকিৎসককে এ সাজা দেন মার্কিন জেলা বিচারক পল ম্যাগনুসন।
মার্কিন বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসুদ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে একাধিক বিবৃতি দিয়েছেন এবং তিনি সংগঠন ও এর নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।
সিরিয়ায় যুদ্ধ করার জন্য ইসলামিক স্টেটে যোগ দিতে চেয়েছিলেন তিনি। লক্ষ্য ছিল মার্কিন মাটিতে হামলা চালানো। ৩১ বছরের মাসুদ এক বছর আগে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়ার চেষ্টা করার কথা স্বীকার করেছেন।
প্রসিকিউটররা বলেছেন, মাসুদ ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে জর্ডান হয়ে সিরিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। তারপরে মিনিয়াপলিস থেকে লস অ্যাঞ্জেলেসে উড়ে গিয়ে এমন একজনের সঙ্গে দেখা করার চেষ্টা করেন যে তাকে আইসিসের কাছে পৌঁছে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এজেন্টরা তাকে ১৯ মার্চ মিনিয়াপলিস বিমানবন্দরে তার ফ্লাইটে চেক ইন করার পরেই গ্রেপ্তার করে।
প্রসিকিউটররা আরও বলেছেন, যুক্তরাষ্ট্রে হামলা চালানোর ছক ছিল মাসুদের। তিনি ২০২২ সালের ১৬ আগস্ট একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনকে বস্তুগত সহায়তা দেওয়ার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত হন। গত ২৫ আগস্ট জ্যেষ্ঠ বিচারক পল এ ম্যাগনুসনের আদালতে তাকে এ সাজা দেওয়া হয়।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
